সর্বশেষ খবরঃ

যশোরে চাকুও বিদেশী পিস্তলসহ ৪শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

যশোর প্রতিনিধি:: যশোরে ডিবি পুলিশের চালানো এক সফল অভিযানে ৩টি বার্মিস চাকু ও বিদেশী পিস্তলসহ ৪শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। শনিবার (১৮ডিসেম্বর ) বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান চালিয়ে ডিবি সদস্যরা তাদেরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো যশোরের শার্শা থানাধীন পান্তাপাড়া গ্রামের বাবুর দুই ছেলে কামরুজ্জামান (২৩) ও হাদিউজ্জামান (২০) একই গ্রামের আনোয়ারের ছেলে ইসরাফিল হোসেন ফারহান (২০)এবং বেনাপোল পোর্টথানাধীন বড় আঁচড়া গ্রামের মৃত আজগরআলীর ছেলে নূরনবী (২২)।

জেলা গোয়েন্দা শাখার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়, পুলিশ পরিদর্শক ( নিঃ) শেখ শাহিনুর রহমান ও ডিবি পুলিশের এস আই শামীম হোসেন সঙ্গীয় অফিসার পুলিশ ফোর্স সহায়তায় বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান চালিয়ে কাগজপুকুর টু বুসতলাগামী পাঁকা রাস্তার উপর হতে শীর্ষ সন্ত্রাসী কামরুজ্জামান সহ ঐ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেন।

এ সময় তাদের হেফাযতে থাকা ১টি সচল বিদেশী পিস্তল ও ৩টি বার্মিস চাকু উদ্ধার হয়। এ সংক্রান্তে বেনাপোল পোর্টথানায় ধৃতদের নামে মামলা রুজু হয়েছে,যাহার নং-১৬ ও তারিখ ১৮-১২-২০২১ইং বলে আরো জানা যায়।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন