সর্বশেষ খবরঃ

যশোরে গর্ভবতী গরুর মাংস বিক্রিকালে কসাইকে জরিমানা

যশোরে গর্ভবতী গরুর মাংস বিক্রিকালে কসাইকে জরিমানা
যশোরে গর্ভবতী গরুর মাংস বিক্রিকালে কসাইকে জরিমানা

যশোর প্রতিনিধি :: যশোরের ধর্মতলার আলোচিত মাংস ব্যবসায়ী নজরুলের দোকানে গর্ভবতী গরুর মাংস বিক্রিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হাতে নাতে ধরা পড়লে ঐ ব্যবসায়ীকে আঠারো হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে।

বৃহষ্পতিবার ( ২৫ সেপ্টেম্বর )সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর অফিসের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান এই অভিযান পরিচালনা করেন। এসময় ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অফিস সূত্রে জানা যায়,একজন কসাই ছয় মাসের অন্তঃসত্ত্বা গাভীকে জবাই করেছে।একটি চরম অমানবিক কাজ। ওই মাংস ধ্বংসসহ বিক্রেতাকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাংস বিক্রয়কালে অবশিষ্ট ১২ কেজি মাংস জব্দ,ধ্বংস করা হয়েছে, চাকু,সুরি,চাপাতি,ও ওজন মেশিন জব্দ করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

গর্ভবতী গরুর মাংস বিক্রয় ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় ক্রেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নজরুলের দৃষ্টান্তমূলক আইনগত শাস্তি দাবী করেছেন তারা।

আরো খবর

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন