সর্বশেষ খবরঃ

যশোরে গরমে বাড়ছে তালের শাঁসের চাহিদা

কেশবপুরের গড়ভাংগা বাজারে  তালের শাঁস বিক্রয় করছে ব্যবসায়ীরা- ছবি,যশোর পোস্ট
কেশবপুরের গড়ভাংগা বাজারে  তালের শাঁস বিক্রয় করছে ব্যবসায়ীরা- ছবি,যশোর পোস্ট

রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: কেশবপুর পৌর শহরসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে উঠেছে কচি তালশাঁস বা চোখ। ভ্যাপসা গরমে তালের শাঁসের চাহিদার কদর বেড়েছে প্রচুর। একটু স্বস্তি পেতে রাস্তার পাশে বিক্রি হওয়া রসালো এই ফলের স্বাদ নিচ্ছেন ছোট্ট-বড় সকল ধরনের মানুষ।

উপজেলার বিভিন্ন বাজারে ও রাস্তা মোড়ে মোড়ে প্রতিদিন ভ্রাম্যমাণ দোকান নিয়ে বসছেন তাল ব্যবসায়ীরা। প্রতি পিস তালের দাম ৫ টাকা করে বিক্রি করছেন ব্যবসায়ীরা। এসব দোকানে ছোট বড় সব শ্রেণি পেশার মানুষ তালের শাঁস কিনতে ভিড় জমাতেছে।

গড়ভাংগা বাজারে তাল বিক্রেতা ওসমান দফাদার বলেন, প্রতিপিচ তাল ৫ টাকা বিক্রি করছি, দাম কম বলে ছোট্ট-বড় সকল মানুষ তাল খেতে ভিড় করছে।

পাঁজিয়া বাজারে তাল বিক্রেতা সামাদ গাজী জানান, শিশু-কিশোর, যুবক-যুবতি, সবার কাছে তালের শ্বাস প্রিয়। আবার মৌসুমি ফল বলে শখের বশেই অনেকে এটি কিনে খায়। দামেই সস্তা, তাই বাজারে এর চাহিদাও বেশি।

তাল শাঁস ক্রেতা মশিয়ার রহমান বলেন, আমি মাঝে মাঝে তাল শাঁস কিনে খাই। নরম শাঁস খেতে অনেক ভালো লাগে। ছেলে-মেয়েরা খেতে চাওয়ায় তালের শাঁস কিনছি। প্রতিটি তাল ৫ টাকা পিচ বিক্রি হচ্ছে।

এ দিকে গাছের মালিকরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে গাছে ফলের সংখ্যা কমে গেছে। তাই তালের সরবরাহ কমে যাচ্ছে।

আবার পুষ্টিবিদরা বলছেন, তালশাঁসের বেশির ভাগ অংশ জলীয় থাকে। ফলে দ্রুত শরীর শীতল করার পাশাপাশি আবহাওয়ার তারতম্যের কারণে শরীর দ্রুত পানি হারালে তা পূরণ করতে পারে।

এ ছাড়া তালশাঁস শরীরের কোষের ক্ষয় প্রতিরোধ করে। ফলে সারা দিন ক্লান্তের পর অনেককেই পথের পাশে তালশাঁস বিক্রেতার কাছে ভিড় জমাতে দেখা থাকে।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ