সর্বশেষ খবরঃ

মোনালিসা চিত্রকর্মে স্যুপ ছুড়ে প্রতিবাদ

মোনালিসা চিত্রকর্মে স্যুপ ছুড়ে প্রতিবাদ
ছবি সংগৃহীত

লিওনার্দো দা ভিঞ্চির চিত্রকর্মটির দিকে স্যুপ ছুড়ে প্রতিবাদ জানিয়েছে বিক্ষোভকারীরা।চিত্রকর্মটি বুলেটপ্রুফ কাঁচ দিয়ে সুরক্ষিত থাকায় এর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। লিওনার্দো দা ভিঞ্চির ১৬ শতকের বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা সংরক্ষিত আছে প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়ামে।

বিবিসি জানিয়েছে,একটি ভিডিওতে দুই বিক্ষোভকারীকে ‘ স্বাস্থ্যকর ও টেকসই খাদ্য ’-এর অধিকারের দাবি জানাতে দেখা গেছে। তারা অভিযোগ করে বলেছে, ‘আমাদের কৃষি ব্যবস্থা অসুস্থ’।

মোনালিসা ১৯৫০ এর দশকের গোড়ার দিকে নিরাপত্তা কাঁচ দিয়ে সুরক্ষিত করা হয়। এক দর্শনার্থী চিত্রকর্মটির দিকে অ্যাসিড ছুড়ে মারার পর এটি ক্ষতিগ্রস্ত হয়। তারপরেই এটিকে সুরক্ষিত করার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।২০১৯ সালে জাদুঘর কর্তৃপক্ষ বলেছিল, এটির সুরক্ষায় বুলেটপ্রুফ গ্লাসের আরও স্বচ্ছ ফর্ম স্থাপন করেছে তারা।

এর আগে ২০২২ সালে অক্টোবরেও চিত্রকর্মটির দিকে কেক ছুড়ে মেরেছিলেন এক প্রতিবাদকারী। কেক ছুড়ে তিনি মানুষকে ‘পৃথিবীর কথা ভাবতে’ আহ্বান জানানোর বার্তা দিয়েছিলেন।

ফ্রান্সের রাজধানী প্যারিসে বিগত কয়েক দিনে কৃষকদের বিক্ষোভ করতে দেখা গেছে।সেখানে তারা জ্বালানির মূল্যবৃদ্ধি রোধসহ বিভিন্ন দাবি তুলেছেন। বিক্ষোভের অংশ হিসেবে গত শুক্রবার তাঁরা প্যারিস ও শহরটির বাইরের প্রধান কিছু সড়ক অবরোধ করেন।

পেইন্টিংটি ১৯১১ সালে ল্যুভর থেকে চুরি হয়। ঘটনাটি আন্তর্জাতিক মহলে বেশ তোলপাড় সৃষ্টি করে তখন। ভিনসেনজো পেরুগিয়া নামের জাদুঘরের এক কর্মচারী পেইন্টিংটি রাতারাতি আলমারিতে লুকিয়ে রাখে। বিশ্বের সবচেয়ে বেশিবার জাদুঘর পরিদর্শন করা ব্যক্তি হিসেবে পরিচিত তিনি।

দুই বছর পর পেইন্টিংটি যখন তিনি ইতালির ফ্লোরেন্সের একজন অ্যান্টিক জিনিসপত্র কেনাবেচাকারী ডিলারের কাছে বিক্রির চেষ্টা করেন তখন এটি উদ্ধার করা হয়।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন