সর্বশেষ খবরঃ

মেঘনায় ড্রেজার ডুবিতে নিখোঁজ ৫ শ্রমিকের মধ্যে ২জনের লাশ উদ্ধার

মেঘনায় ড্রেজার ডুবিতে নিখোঁজ ৫ শ্রমিকের মধ্যে ২জনের লাশ উদ্ধার
মেঘনায় ড্রেজার ডুবিতে নিখোঁজ ৫ শ্রমিকের মধ্যে ২জনের লাশ উদ্ধার

কামরুজ্জামান শাহীন :: ভোলার মেঘনা নদীতে বালি কাটার ড্রেজার ডুবির ঘটনার ৫ শ্রমিক নিখোঁজের তিনদিন পর ২ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শ্রমিকরা হলেন- মোঃ নুরে আলম ও সিয়াম। তারা ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাসিন্দা।

মঙ্গলবার ( ৯ জুলাই ) সকালে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের চরগাজী এলাকার মেঘনা নদীতে ডুবন্ত ড্রেজারের ভেতর থেকে বিআইডাব্লিউটির ডুবুরিরা তাদের লাশ উদ্ধার করেন। এ ঘটনায় এখনো ৩ শ্রমিক নিখোঁজ রয়েছেন।

ইলিশা নৌ-থানার ইনচার্জ ( ওসি ) বিদ্যুৎ কুমার বড়ুয়া এ তথ্য নিশ্চিত করে বলেন,গত শনিবার রাতে মেঘনার ৩ নং বালু মহাল এলাকায় ৫ শ্রমিকসহ একটি বালু কাটার ড্রেজার ডুবে যায়।

সোমবার সকাল থেকে নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড,ফায়ার সার্ভিস, বিআইডাব্লিউটির ও স্থানীয় ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করেন। উদ্ধার হওয়া ২ জনের লাশ ময়নাতদন্ত শেষে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন