সর্বশেষ খবরঃ

মেক্সিকোতে বিমান বিধ্বস্তে নিহত ৪

মেক্সিকোতে বিমান বিধ্বস্তে নিহত ৪
ছবি সংগৃহীত

উত্তর মেক্সিকোর রামোস আরিজপে বিমানবন্দর এলাকায় গতকাল শুক্রবার একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। স্থানীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার ( ৬ জানুয়ারি ) এক প্রতিবেদনে এ তথ্য জনিয়েছে সিনহুয়া নিউজ।

দুর্ঘটনার কারণ এখনও নির্ণয় করা যায়নি। তবে প্রাথমিক তদন্তে ধারণা করা হয়েছে, প্রবল বাতাস বা অপর্যাপ্ত জ্বালানির ভূমিকা থাকতে পারে। রামোস আরিজপে সিভিল প্রোটেকশন অ্যান্ড ফায়ার ডিপার্টমেন্টের সূত্র ফোনে সিনহুয়াকে জানিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে নিবন্ধিত বিমানটি উত্তর মেক্সিকান সীমান্ত শহর মাতামোরোস থেকে তামাউলিপাসের কোহুইলা যাওয়ার পথে উড্ডয়ন করেছিল।

স্থানীয় কর্তৃপক্ষের মতে, বিমানের পাইলট রামোস আরিজপ বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে অবতরণের জন্য সহায়তার অনুরোধ করার পরপরই দুর্ঘটনাটি ঘটে। প্রায় ২০০ মিটার উচ্চতা থেকে বিমানবন্দরের পার্কিং লটের কাছে ভূপাতিত হয়।

স্থানীয় গণমাধ্যমের মতে, নিহতদের মধ্যে পাইলট আন্তোনিও আভিলা ও তিনজন নারী রয়েছেন।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন