সর্বশেষ খবরঃ

মুন্সীগঞ্জে দুই শিশু সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

মুন্সীগঞ্জে দুই শিশু সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: মুন্সীগঞ্জের সিরাজদিখানের কেইয়ান উত্তর ইসলামপুর গ্রামে দুই শিশু সন্তানকে খাবারের সঙ্গে বিষ দিয়ে হত্যার পর মা সালমা বেগম (৩৩) গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

জানা গেছে, শিশুদের বাবা অলি মিয়া সৌদিআরব প্রবাসী। প্রায় সাত বছর আগে সৌদিআরব যাওয়ার সময় বিভিন্ন এনজিও থেকে ঋণ করেন। সেই ঋণের কিস্তির টাকা পরিশোধ করার চাপ সহ্য করতে না পেরে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত জানান, ধারণা করা হচ্ছে রাতের খাবারের সঙ্গে বিষ মিলিয়ে মেয়ে সায়মুনা আক্তার (৯) ও ছেলে তাওহীদকে (৭) হত্যার পরই সালমা গলায় ফাঁস দেয়। ঘর থেকে বিষের বোতল উদ্ধার করা হয়েছে।

তিনি জানান,ছেলে তাওহীদের জন্ম হওয়ার আগেই পিতা ওলি মিয়া ঋণ করে সৌদিআরবে যান। এরপর আর দেশে ফিরতে পারেননি।

ঋণ পরিশোধ করতে না পারায় দেশে থাকা তার স্ত্রী বিপাকে পড়েন। এ ঘটনার তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরো খবর

ইয়াবাসহ রাজবাড়ীর দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
ইয়াবাসহ রাজবাড়ীর দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড