সর্বশেষ খবরঃ

মানিকছড়ির পার্কে বেড়াতে এসে পানিতে ডুবে শিশু পর্যটকের মৃত্যু!

মানিকছড়ির পার্কে বেড়াতে এসে পানিতে ডুবে শিশু পর্যটকের মৃত্যু!
মানিকছড়ির পার্কে বেড়াতে এসে পানিতে ডুবে শিশু পর্যটকের মৃত্যু!

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির মানিকছড়ি ডিসি এডভেঞ্চার এন্ড ইকো-ট্যুরিজম পার্কে ঘুরতে এসে লেকে ডুবে শিশু পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটেছে!

মানিকছড়ি ডিসি এডভেঞ্চার এন্ড ইকো-ট্যুরিজম পার্কের দায়িত্বরত সাদাব ইয়াছিন পার্কে কর্মরত কর্মচারীদের বরাত দিয়ে জানান, ঈদের দিন দুপুরে মানিকছড়ি ডিসি এডভেঞ্চার এন্ড ইকো-ট্যুরিজম পার্কে ইসরাফিলসহ সহপাঠী তিনজন পার্কের লেকে কায়াকিং নিয়ে ঘুরতে নামে। একপর্যায়ে কায়াকিং ( বোট ) পাড়ে ভিড়িয়ে লেকের পাড়ে নেমে পড়ে ইসরাফিল এবং পুনরায় লাফ দিয়ে বোটে উঠার সময় বোটটি উল্টে যায়। এতে ইসরাফিল সাঁতার না জানায় পানিতে ঢুবে তলিয়ে যায়।

এক পর্যায়ে শিশুটিকে পানির তলদেশ থেকে উঠিয়ে মানিকছড়ি হাসপাতালে আনলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন! নিহত হাফেজ স্থানীয় কাশিমুল মাদরাসার হেফজ বিভাগের একজন হাফেজ এবং মানিকছড়ি গুচ্ছগ্রামের মোঃ নজরুল ইসলামের পুত্র বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মহিউদ্দিন জানান, শিশুটি হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পানিতে তলিয়ে যাওয়া শিশুটিকে স্বেচ্ছাসেবীরা তুলে হাসপাতালে আনলে ও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন, নিহতের পরিবারের কেউ এ বিষয়ে কাউকে দোষী সাবস্ত না করায় এবং কারও বিরুদ্ধে অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা রুজু শেষে নিহতের পরিবারের আবেদনে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের হাতে হস্তান্তর করার প্রস্তুতি চলছে।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন