সর্বশেষ খবরঃ

মাথায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন বেনাপোলের ছাত্র আব্দুল্লার মৃত্যু

মাথায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন বেনাপোলের ছাত্র আব্দুল্লার মৃত্যু
মাথায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন বেনাপোলের ছাত্র আব্দুল্লার মৃত্যু

বেনাপোল প্রতিনিধি :: বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সহযোদ্ধা বেনাপোলের কৃতি সন্তান মোঃ আব্দুল্লাহ(২৬) দীর্ঘ তিন মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রজিউন।

সে বেনাপোল পোর্টথানাধীন বড় আঁচড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও সরকারী শহীদ সোরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী।

বৃহষ্পতিবার ( ১৪ নভেম্বর ) সকালে ঢাকার সি এম এস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহ মৃত্যুবরন করে। এর আগে গত ৫ই আগস্ট আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিলে মাথায় গুলিবিদ্ধ হন।

আব্দুল্লার নামাজে জানাজা ১৫ নভেম্বর শুক্রবার সকাল ১০.৩০ মিনিটে বেনাপোল বলফিল্ড ময়দানে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেনাপোলের প্রতিনিধি আসাদুল্লাহ আল গালিব।

নামাজে জানাযায় বেনাপোলের সকল ধর্মপ্রান মুসলিমভাই ও ছাত্র-জনতাকে শরিক হওয়ার জন্য আহবান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেনাপোল পৌরসভার প্রতিনিধিরা।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন