সর্বশেষ খবরঃ

প্রশ্ন ফাঁস কান্ডে মাউশির কর্মকর্তা গ্রেফতার

মাউশির কর্মকর্তা গ্রেফতার
মাউশির কর্মকর্তা গ্রেফতার

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ( মাউশি ) কর্মকর্তা চন্দ্র শেখর হালদার মিল্টনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ ( ডিবি )। গ্রেফতার হওয়া চন্দ্র শেখর হালদার মাউশির প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত উপকমিশনার শাহাদত হোসেন সুমা।

সোমবার (২৫ জুলাই ) সকাল সাড়ে ৯ টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে তেজগাঁও ডিবির একটি দল।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ( মাউশি ) অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের নৈর্ব্যক্তিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনি গ্রেফতার হয়েছেন।

গোয়েন্দা কর্মকর্তারা জানান,মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ( মাউশি ) ৫১৩টি পদে গত ১৩ মে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষা চলাকালে ইডেন কলেজ কেন্দ্র থেকে প্রশ্নপত্রের উত্তরসহ একজনকে গ্রেফতার করা হয়। তার প্রবেশ পত্রের উল্টো পিঠে ৭০টি এমসিকিউ প্রশ্নের উত্তর লেখা ছিল।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পটুয়াখালীর খেপুপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গণিতের শিক্ষক সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৪ মে পটুয়াখালী সরকারি কলেজের প্রভাষক রাশেদুল,মাউশির উচ্চমান সহকারী আহসান হাবীব ও অফিস সহকারী নওশাদকে গ্রেফতার করা হয়।

এই ঘটনার এক সপ্তাহ পরে নিয়োগ পরীক্ষা বাতিল করে মাউশি।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন