সর্বশেষ খবরঃ

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নাভারণ হাইওয়ে পুলিশের পথসভা

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নাভারণ হাইওয়ে পুলিশের পথসভা
মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নাভারণ হাইওয়ে পুলিশের পথসভা

বেনাপোল প্রতিনিধি :: খুলনা-যশোর অঞ্চলের নাভারণ হাইওয়ে থানা মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনসচেতনতামূলক পথসভা করেছে নাভারণ হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারি ) সকালে বেনাপোল বাজার এলাকায় মহাসড়কে জনসচেতনতামূলক পথসভা করেন। এরপর বেনাপোল বাজার ব্যবসায়িক কমিটিসহ স্থানীয় জনগণের সহযোগিতায় তারা মহাসড়কে অবৈধ থ্রী-হুইলার নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন,অবৈধ পার্কিং বন্ধ ও মহাসড়ক সংলগ্ন অবৈধ দোকান উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করে।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা নাভারণ হাইওয়ে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা আশাবাদী যে, এমন উদ্যোগ অব্যাহত থাকলে মহাসড়কে শৃঙ্খলা বজায় থাকবে এবং সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারবে।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান রোকন বলেন, নাভারণ হাইওয়ে থানা সর্বদা মহাসড়কের শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণ, যানজট নিরসন, অবৈধ পার্কিং অপসারণ এবং ফুটপাত ও রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আজকের এই কার্যক্রমে স্থানীয় জনগণ ও বাজার কমিটির সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা হ্রাস ও নিরাপদ মহাসড়ক নিশ্চিত করা সম্ভব হবে।

আরো খবর

তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি