সর্বশেষ খবরঃ

মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানালেন বিশ্বনেতারা

মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানালেন বিশ্বনেতারা
সংগৃহীত ছবি

ভারতবর্ষের স্বাধীনতা এবং নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর ( মহাত্মা গান্ধী ) সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জি-২০ উপলক্ষে দেশটি সফরে আসা বিশ্বনেতারা।

রোববার ( ১০ সেপ্টেম্বর ) সকালে দিল্লির রাজঘাটে আসেন বিশ্বনেতারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের স্বাগত জানান। প্রথমে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা অনুষ্ঠানস্থলে পৌঁছান। এরপর একে একে বিশ্বনেতারা সেখানে পৌঁছান। মহাত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের পর বিশ্বনেতারা লিডার্স লাউঞ্জে ‘শান্তি প্রাচীর’-এ স্বাক্ষর করবেন।

এর আগে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নয়া দিল্লির অক্ষরধাম মন্দিরে প্রার্থনা করতে পৌঁছান। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সেখানে যাওয়াকে কেন্দ্র করে মন্দির এবং এর আশপাশ এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়।

বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির জোট জি-২০-এর শীর্ষ সম্মেলন শনিবার ভারতের দিল্লিতে শুরু হয়েছে। ‘ভারত মণ্ডপমে’ স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ শীর্ষ সম্মেলনের প্রথম সেশন-‘ওয়ান আর্থ’ বা ‘এক বিশ্ব’ শুরু হয়।

উল্লেখ্য, এবারের জি-২০ সম্মেলনে বাংলাদেশসহ ৯টি দেশকে অতিথি রাষ্ট্র হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হচ্ছে– নেদারল্যান্ডস, স্পেন, নাইজেরিয়া, মিশর, মরিশাস, সিঙ্গাপুর, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

আরো খবর

রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস