সর্বশেষ খবরঃ

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭
ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭

স্টাফ রিপোর্টার :: ময়মনসিংহ সদর উপজেলা আলালপুরে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সাতজন নিহত হয়েছেন। শুক্রবার ( ১৬ ফেব্রুয়ারি )বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। তারা হলেন ফুলপুর উপজেলার রামভদ্রপুরের আশাবট গ্রামের বাবলু আহমেদ (৪৫), তার স্ত্রী শিলা আক্তার (৩৫) ও তাদের ছেলে মোঃ সাদমান (৭)। সিএনজিচালকের নাম আলামিন হোসেন (২৫)। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। লাশগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ময়মনসিংহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত ) আনোয়ার হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ফায়ার সর্ভিসের সদস্যরা লাশ উদ্ধারের কাজ চালাচ্ছে বলে তিনি আরো জানান।

পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।

জেলা প্রশাসক মোহাম্মদ মাকসুদ আলম চৌধুরী বলেন,নিহতদের দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হবে। ঘটনার তদন্তে কমিটি করা হবে।

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান