সর্বশেষ খবরঃ

মনিরামপুরে ১২টি বন্যপ্রানী উদ্ধারঃ ১জনের কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান

মনিরামপুরে ১২টি বন্যপ্রানী উদ্ধারঃ ১জনের কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান
মনিরামপুরে ১২টি বন্যপ্রানী উদ্ধারঃ ১জনের কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান

যশোর প্রতিনিধি :: র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন র‌্যাব-৬ এর অভিযানে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার সংলগ্ন ঝাপা বাওড়ের পাড়ে অবস্থিত “ঝুমা চিড়িয়াখানা” হতে ৮ প্রজাতির ১২টি বন্যপ্রানী উদ্ধারসহ চিড়িয়াখানার স্বত্তাধিকারী মোঃ শামসুদ্দিন (৬২)কে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান করেছেন। সে সাতক্ষীরা জেলার কলারোয়াথানাধীন রামকৃষ্ণপুর গ্রামের তালেব আলী সরদারের ছেলে।

মঙ্গলবার (১৮জানুয়ারী) সকালে র‌্যাব-৬,(সদর কোম্পানী) খুলনার একটি চৌকস দল অভিযান চালিয়ে ১টি উল্লুক,২টি বানর,১টি সাজারু,১টি মেছো বিড়াল,১টি গন্ধগোকুল,১টি অজগর,২টি গোখরা,৩টি তিলা ঘুঘু উদ্ধার করেন।

এসময় মনিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী মেজিস্ট্রেট এবং খুলনা বন্যপ্রানী ব্যবস্থপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রানী পরিদর্শক উপস্থিত ছিলেন। পরে মোবাইল কোর্ট পরিচলনা করে বন্যপ্রানী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর৩৭(২)ধারায় অবৈধ্যভাবে বন্যপ্রানী রাখার দায়ে শামসুদ্দিন সর্দ্দারকে ২মাসের বিনাশ্রম কারাদন্ডস ৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

র‌্যাব-৬এর দেওয়া এক বিজ্ঞপ্তি হতে জানা যায়,উদ্ধার হওয়া বন্য প্রানীর মধ্যে ৩টি ঘুঘু সকলের উপস্থিতিতে অবমুক্ত করা সহ উদ্ধার হওয়া অন্য বন্যপ্রানীগুলো পরবর্তীতে অনুকুল পরিবেশে অবমুক্ত করার জন্য খুলনা বন্যপ্রানী ব্যবস্থপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের নিকট হস্তান্তর করা হয় বলে আরো জানা যায়।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি