সর্বশেষ খবরঃ

ভেজাল গুঁড়ামরিচ চেনার উপায়

ভেজাল গুঁড়ামরিচ চেনার উপায়
ভেজাল গুঁড়ামরিচ চেনার উপায়

মরিচের গুঁড়া কেনার পর মন খুঁত খুঁত করে অনেকের। কিন্তু চামচে করে তরকারিতে একবার দিয়ে দিলে বোঝার উপায় থাকে না ওটা খাঁটি, নাকি ভেজাল মেশানো ছিল। সাধারণ ইটের গুঁড়া ছাড়াও মরিচের গুঁড়ার সঙ্গে ভেজাল হিসেবে ট্যালকম পাউডার, সাবানের গুঁড়া বা রঙ করা বালি মেশানো হয়।

ব্যবহার করার আগে একটি ছোট্ট পরীক্ষা করেই বুঝে নিতে পারবেন মরিচের গুঁড়া আসল না নকল। এক্ষেত্রে পরীক্ষাটি একবার না করে অন্তত কয়েক দফায় করলে নিশ্চিত হতে পারবেন পুরোপুরি। যেভাবে বুঝবেন মরিচের গুঁড়ায় ভেজাল আছে কিনা?

এক গ্লাস পরিষ্কার পানিতে এক চা চামচ মরিচের গুঁড়া আলতো করে ঢালুন হুড়মুড় করে অনেক গুঁড়া নিচে পড়ে যাবে। গ্লাসের ওপর ভাসতে থাকবে পাতলা একটি স্তর। ওই স্তরটাকে আলগোছে চামচ দিয়ে তুলে হাতের তালুতে রাখুন। ধীরে ধীরে সেটা ঘষতে থাকুন। খসখসে শক্ত দানাদার কিছু লাগলে বুঝবেন ইটের বা বালির গুঁড়ো মেশানো আছে।

সামান্য ফেনা উঠলেও বুঝতে হবে এতে সাবান বা পাউডার জাতীয় কিছু মেশানো আছে। আবার পানিতে ঢালার পর যদি নাড়ার আগেই পানি লাল রঙের হয়ে যেতে থাকে, তবে বুঝতে হবে মরিচের গুঁড়ায় কৃত্রিম রঙ মেশানো হয়েছে। পানির চেয়ে হালকা,যেমন কাঠের গুঁড়ো বা এ জাতীয় কিছু মেশানো থাকলে সেটাও ওপরে ভাসবে।

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান