সর্বশেষ খবরঃ

ভারতীয় পর্যটন ভিসা চালু ১৫ অক্টোবর থেকে

ভারতীয় পর্যটন ভিসা চালু ১৫ অক্টোবর থেকে
ভারতীয় পর্যটন ভিসা চালু ১৫ অক্টোবর থেকে

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ১৫ অক্টোবর থেকে বিশ্বের সব দেশের পর্যটকদের জন্য পর্যটন ভিসা চালু করছে ভারত। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এক দাপ্তরিক আদেশে এ কথা জানিয়েছে।

এতে বলা হয়েছে, ১৫ অক্টোবর থেকে গ্রুপ ট্যুরিজমের ক্ষেত্রে ভাড়া করা উড়োজাহাজে ভ্রমণে আগ্রহী বিদেশি নাগরিকদের ই-ট্যুরিস্ট ভিসা বা ট্যুরিস্ট ভিসায় ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। করোনা সংক্রমণের কারণে ভারত দেড় বছর ধরে পর্যটন ভিসা বন্ধ রেখেছিল।

এ ছাড়া ব্যক্তিগতভাবে ভ্রমণকারীরা জলপথে ও এয়ার বাবল চুক্তির আওতায় কিংবা ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় অনুমোদিত যেকোনো নির্ধারিত বা অনির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটে ১৫ নভেম্বর থেকে ভারতে ভ্রমণ করতে পারবেন।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, নানা রকম তথ্য–উপাত্ত বিবেচনায় নিয়ে বিদেশি পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। সামগ্রিকভাবে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ভিসা ও আন্তর্জাতিকভাবে চলাচলের ক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল, তা শিথিল করা হয়েছে। তবে বিদেশি পর্যটকদের কোনো অবস্থাতেই স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

পর্যটন ভিসায় ভারতে ভ্রমণের সময় পর্যটক, বিমান পরিবহন সংস্থা ও বিমানবন্দরসংশ্লিষ্ট অংশীজনদের ভারতের স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষিত নিয়ম অনুযায়ী কোভিডবিষয়ক সব ধরনের প্রটোকল অনুসরণ করে চলতে হবে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন