সর্বশেষ খবরঃ

ভাঙ্গায় মাদক কারবারি মা ও ছেলে গ্রেফতার

ভাঙ্গায় মাদক কারবারি মা ও ছেলে গ্রেফতার
ভাঙ্গায় মাদক কারবারি মা ও ছেলে গ্রেফতার

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর ) প্রতিনিধি :: ফরিদপুরের ভাঙ্গায় মাদক কারবারি মা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৬০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৯ হাজার ৪৬০ টাকা জব্দ করা হয়েছে। রোববার রাতে উপজেলার ব্রাহ্মনপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

গ্রেফতার কৃতরা হলেন- উপজেলার ব্রাহ্মনপাড়া এলাকার ইনজাল খানের স্ত্রী মোসাঃ রেশমা বেগম ( ৪০) ও গিয়াস হাওলাদার ও রেশমা বেগমের ছেলে মোঃ শুভ হাওলাদার(১৯)।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মোঃ মশিউর রহমান খান জানান ব্রাহ্মনপাড়া এলাকার একটি বাড়ীর ভিতরে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাড়িতে মাদক উদ্ধার অভিযান করা হয়। পরে, মোসাঃ রেশমা বেগমের দেহ তল্লাশী করে একশ পিস ও মোঃ শুভ হাওলাদারের দেহ তল্লাশী করে ৬০ পিস ইয়াবা উদ্বার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৯ হাজার ৪৬০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান- গ্রেফতার কৃতরা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখে গ্রেফতার হন। এ বিষয়ে থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন