সর্বশেষ খবরঃ

ভাঙ্গায়প্রান্তিক কৃষকদের মাঝে গম বীজ ও সার বিতরণ

ভাঙ্গায়প্রান্তিক কৃষকদের মাঝে গম বীজ ও সার বিতরণ
ভাঙ্গায়প্রান্তিক কৃষকদের মাঝে গম বীজ ও সার বিতরণ

মোঃ মাহমুদুর রহমান তুরান,ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরের ভাঙ্গায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে গম বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলীর সঞ্চালনায় কৃষকদের মাঝে বীজ ও সার তুলে দেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুন। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা,কর্মচারী ও এলাকার উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

এতে প্রনোদনা কর্মসূচীর আওতায় বিভিন্ন ফসলের মোট ৬ হাজার ৪,শ ৬০ জন কৃষকের মধ্যে ৪ হাজার কৃষকের মাঝে গম বীজ ও সার বিতরণ করা হয়। এতে বিতরণের অংশ হিসেবে জনপ্রতি ২০ কেজী গম বীজ, ১০ কেজী ডিএপি এবং ১০ কেজী এমওপি সার বিতরণ করা হয়।

স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুন গম উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের উদ্বুদ্ধ করেন এবং চাষের জন্য বীজ শোধন,সার ও কীটনাশক প্রয়োগসহ অন্যান্য কারিগরি বিষয় তুলে ধরেন।

আরো খবর

শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন