সর্বশেষ খবরঃ

ভবদহের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্মারকলিপি প্রদান

ভবদহের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্মারকলিপি প্রদান
ভবদহের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার ::যশোরের ভবদহ জনপদের কেশবপুর, মণিরামপুর, অভয়নগর ও যশোর সদরের ১৫টা ইউনিয়নের মানুষের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে যশোরের ডেপুটি সিভিলসার্জন ডাঃ নাজমুল সাদিক রাসেলের নিকট স্মারকলিপি প্রদান করেছে।

মঙ্গলবার ( ১৫ অক্টোবর ) দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের এক প্রতিনিধি দল এই স্মারকলিপি প্রদান করেন। পলাশ বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ভবদহ জনপদের কেশবপুর, মণিরামপুর, অভয়নগর ও যশোর সদরের ১৫টা ইউনিয়নের মানুষ এক মাসের অধিককাল পানিবন্দী হয়ে দিনাতিপাত করছে। প্রাকৃতিক ক্রিয়াদিসহ স্বাস্থ্যসেবা প্রচন্ড ঝুঁকির মধ্যে। পানিবাহিত রোগ, চর্ম রোগ, শিশু রোগের প্রাদূর্ভাব দেখা দিয়েছে। অন্যান্য রোগেও মানুষ আক্রান্ত হচ্ছে।

পানিবন্দী এই হাজার হাজার মানুষকে স্বাস্থ্য সেবা দিতে উক্ত ইউনিয়নে হেলথ সেন্টার ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে একজন করে এমবিবিএস ডাক্তার ও পর্যাপ্ত ওষুধসহ চিকিৎসা সহায়তার দাবি করেন সংগঠনটি।

স্মারকলিপি প্রদানের সময় বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ,জেলা সম্পাদক কমরেড তসলিম-উর-রহমান, কমরেড পলাশ বিশ্বাস ও কমরেড শাহজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন