সর্বশেষ খবরঃ

বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা আটক

বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা আটক
বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা আটক

যশোর প্রতিনিধি :: বেনাপোলের পোর্ট থানাধীন বাহাদুরপুর ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মুকুল হোসেন কে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল শুক্রবার( ১৫ই আগস্ট )রাতে বেনাপোল পোর্টথানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। মুকুল শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঘীবা গ্রামের নজরুলের ছেলে ও সাবেক শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আকুল হোসেনের ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে,১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ছাত্রলীগ নেতা মোঃ মুকুল হোসেন গ্রামে আলোচনা সভার আয়োজন করে।এই উপলক্ষে খিচুড়ি রান্নার আয়োজন ছিল।সেখানে আওয়ামীলীগের বেশ কিছু নেতাকর্মীর সমাগম ঘটায়।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া গনমাধ্যমকর্মীদের জানান,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন নাশকতামূলক কাজের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীরা বৈঠক করছে।সেখানে অভিযান চালিয়ে মুকুল হোসেনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা সবাই পালিয়ে যায়।

গ্রেফতার হওয়া মুকুল হোসেন বাহাদুরপুর ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি বলে জানা গেছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার আদালতে সোপার্দ করা হয়েছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন