সর্বশেষ খবরঃ

বেনাপোল এক্সপ্রেস ট্রেন হতে এলএসডি মাদক উদ্ধার

বেনাপোল এক্সপ্রেস ট্রেন হতে এলএসডি মাদক উদ্ধার
বেনাপোল এক্সপ্রেস ট্রেন হতে এলএসডি মাদক উদ্ধার

আনোয়ার হোসেন :: আন্তঃনগর ট্রেন বেনাপোল এক্সপ্রেস থেকে ৫০ এমএলের ২১ বোতল এলএসডি মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি ) সদস্যরা। এ সময় ১৯টি ভারতীয় কম্বলও উদ্ধার করা হয়।

গতকাল রোববার ( ৩রা নভেম্বর ) সন্ধ্যার সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন ( ৪৭ বিজিবি ) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেয়ে বেনাপোল ভায়া যশোর হতে ছেড়ে আসা বেনাপোল আন্তঃ নগর এক্সপ্রেস ট্রেনে (বেনাপোল টু ঢাকা )এলএসডির একটি বড় চালান ঢাকার দিকে আচ্ছে। এমন তথ্যের ভিতিত্তে কুষ্টিয়া ব্যাটালিয়ন সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদস্যরা বিশেষ টহল দল কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেল ষ্টেশনে অবস্থান নেয়।

বিকেল সাড়ে ৪টা ৩০মিঃ দিকে বেনাপোন এক্সপ্রেস ট্রেনটি পোড়াদহ রেল ষ্টেশনে পৌঁছালে বিজিবি টহল দল ট্রেনটি থামিয়ে তল্লাশী অভিযান পরিচালনা করে। তল্লাশীর এক পর্যাযে মালিকবিহীন অবস্থায় ৫০ এমএল এর ২১ বোতল এলএসডি উদ্ধার করে। এসময় ১৯টি ভারতীয় কম্বলও উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া এলএসডি ও কম্বলের বাজার মূল্য ১০ কোটি ৯৩ লাখ ১৪ হাজার টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলমান রয়েছে।

আরো খবর

শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন