সর্বশেষ খবরঃ

বেনাপোলে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

বেনাপোলে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
বেনাপোলে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

যশোর প্রতিনিধি :: বেনাপোলে প্রথম শ্রেনীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে ইকবাল হোসেন(২২) নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের মুজিবর রহমানের ছেলে।

রোববার ( ১৮ ফেব্রুয়ারি ) সকালে বেনাপোল পোর্টথানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

স্থানীয়রা জানান, শনিবার বিকালে বেনাপোল কাগজপুকুর গ্রামে প্রথম শ্রেনী পড়ুয়া এক শিশু তার পাশের বাড়িতে অনান্য শিশুর সাথে খেলছিল।

এসময় ঐ বাড়িতে থাকা বকাটে যুবক ইকবাল হোসেন তাকে মুখ চেপে ধরে তার রুমে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে ধর্ষককে ধরে ফেলে এবং শিশুটিকে উদ্ধার করে।

এ ঘটনায় শিশুটির পরিবার ধর্ষকের বিরুদ্ধে বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।পরে আলামত সংগ্রহ করতে শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য শিশুটিকে রোববার সকালে যশোর সদর হাসপাতালে পাঠায়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, থানায় অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত সময়ে ধর্ষণকারীকে গ্রেফতার পূর্বক যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরো খবর

পাহাড় কেটে মাটি উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
পাহাড় কেটে মাটি উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকছেন ট্রাম্প
বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকছেন ট্রাম্প
শ্যামনগরে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা পালিত
শ্যামনগরে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা পালিত
দিনাজপুরে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত
দিনাজপুরে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত
শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু