সর্বশেষ খবরঃ

বেনাপোলে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ পিতা-পুত্র গ্রেফতার

বেনাপোলে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ পিতা-পুত্র গ্রেফতার
বেনাপোলে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ পিতা-পুত্র গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫টি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ সোহেল রানা (৩০) ও শাহাজামাল কালু (৫২) নামে পিতা- পুত্র গ্রেফতার হয়েছে।

সোমবার ( ২৩মে )দিবাগত রাত সাড়ে বারোটার দিকে  বেনাপোল সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি ) সদস্যরা এসব অবৈধ অস্ত্র ও গুলিসহ তাদের আটক করেন।

আটক সোহেল রানা বেনাপোল পৌরসভার ১ নং ওয়ার্ড সাদিপুর গ্রামের মোঃ শাহ জামাল কালুর ছেলে ও তার পিতা শাহাজামাল কালু ওই গ্রামের মৃত মানিক মোড়লের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট লেঃ কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী অস্ত্র উদ্ধারসহ পিতা-পুত্রের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,রবিবার রাতে গোপন সংবাদে জানতে পারি সীমান্তবর্তী অঞ্চল বেনাপোল রঘুনাথপুর এলাকায় দুজন অস্ত্র ব্যবসায়ী অস্ত্র নিয়ে অবস্থান করছে। এ সময়ে সুবেদার আহসান উল্লাহের নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম সেখানে যৌথভাবে অভিযান চালায়।

অভিযানে ৫টি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ সোহেল রানা (৩০)ও শাহাজামাল কালু (৫২) নামের ( পিতা-পুত্র ) অস্ত্র ব্যবসায়ীকে আটক আটক করতে সক্ষম হয় বিজিবি।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে তিনি আরো জানান।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা