সর্বশেষ খবরঃ

বেনাপোলে বিএনপি’র বিক্ষোভ মিছিল

বেনাপোলে বিএনপি’র বিক্ষোভ মিছিল
বেনাপোলে বিএনপি’র বিক্ষোভ মিছিল

হসানুজ্জামান,বেনাপোল প্রতিনিধি ::বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখহাসিনার সরকারের পতন ও দেশে ছেড়ে পলায়ন পরবর্তী স্বৈরাচারী শাসনের সময় গুম ও খুনের বিচারের দাবীতে যশোরের বন্দরনগরী বেনাপোলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার ( ১৪ আগস্ট ) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শার্শা উপজেলার সদস্যসচিব ইমদাদুল হক ইমদার নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বেনাপোল বাজার থেকে বের হয়ে বন্দর এলাকা ঘুরে বাজারে এসে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে বেনাপোল পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী অংশ নেয়।

পথসভায় বক্তারা বলেন, অবিলম্বে শেখ হাসিনার নির্দেশে যে গুম ও খুন হয়েছে সে সমস্ত হত্যাকান্ডের বিচার করতে হবে। এই খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে তার সর্বোচ্চ সাজা দিতে হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের বেনাপোল পৌরশাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু জানান,বিএনপির সাবেক দফতর সম্পাদক ও শার্শার সাবেক সংসদ সদস্য জননেতা মফিকুল হাসান তৃপ্তির নির্দেশনায় আজ বেনাপোলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা নিরলস পরিশ্রম করছেন। সকল ষড়যন্ত্র ও অপশক্তি রোধে তারা মফিকুল হাসান তৃপ্তির দিক নির্দেশনায় বিগত দিনের ন্যায় রাজ পথে সক্রিয় রয়েছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন