সর্বশেষ খবরঃ

বেনাপোলে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনায় অবসরে গেলেন অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ দুদু

বেনাপোলে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনায় অবসরে গেলেন অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ দুদু
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের ছবি

হাসানুজ্জামান:: বন্দরনগরী বেনাপোলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বেনাপোল মহিলা আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল ওয়াহেদ দুদু আজ অবসর পরবর্তী ছুটিতে গেলেন।

বৃহষ্পতিবার ( ১৬ ফেব্রুয়ারী ) সকালে বেনাপোল মহিলা আলিম মাদ্রাসা প্রাজ্ঞনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ও গণ্যমাণ্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে বেনাপোলের অতি পরিচিত ও প্রিয় অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুররহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ বৃন্দ।

দীর্ঘদিন ধরে সুনামের সহিত প্রতিষ্ঠানটিতে দায়িত্ব পালন করায় প্রতিষ্ঠানটির পক্ষ হতে তাকে একটি স্ক্রুটি উপহার দেওয়া হয়েছে। এছাড়াও সকলের প্রিয় অধ্যক্ষের বিদায়ে সংবর্ধনা স্মারক হিসাবে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

উল্লেখ্য চাকুরি জীবনে ১৯৮০ইং সাল হতে তিনি প্রথম বেনাপোল মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে যোগদেন। পরে ঐ প্রতিষ্ঠানেই ( মহিলা আলিম মাদ্রাসা ) অধ্যক্ষের দায়িত্ব পালন করে অবসরে গেলেন।প্রতিষ্ঠানটিতে প্রায় ৪০ বছর ধরে চাকুরি করা প্রিয় শিক্ষকের বিদায়ে উপস্থিত ব্যক্তিবর্গ,সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে