সর্বশেষ খবরঃ

বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি

বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি

বেনাপোল প্রতিনিধি :: বেনাপোলে চলাচলের রাস্তার ছবি তোলায় দোকানে গিয়ে গালিগালাজ শেষে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ জানিয়ে বেনাপোল পোর্ট থানায় সাধারন ডায়েরী অন্তর্ভূক্ত করেছেন বেনাপোল বাজারের অপরুপা বস্ত্রালয়ের মালিক শেখ বিল্লাল হোসেন ( ৪৫)।বেনাপোল পোর্টথানার জিডি নং-২৩ ও তারিখঃ ১/৪/২০২৬ইং।

গত বুধবার( ১ এপ্রিল )সকালে বেনাপোল ট বাজারে অবস্থিত বিল্লালের ছিট কাপড়ের দোকানে এই হুমকীর ঘটনা ঘটে। হুমকী দাতা অভিযুক্ত মাসুম বেনাপোল পৌরসভাধীন ভবেড়বেড় গ্রামের কালু শেখের ছেলে।

ঘটনার বর্ননায় ভুক্তভোগী বিল্লাল হোসেন জানান,ভবেড়বেড় মৌজায় ৪১শতক খাস জমির উপর সরকারী রাস্তা দখল করা নিয়ে তার সাথে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালবেলা বিল্লাল তার বাড়িতে ঢোকার রাস্তার উপর দাড়িয়ে মোবাইল ফোনে পথটির ছবি তুলছিলো।

এ সময় মাসুমের সহযোগী অঙ্গাতনামা লোক ছবি তোলার কথা মাসুমকে জানাই। তার কিছু সময়পর বিল্লাল দোকানে বসে থাকা অবস্থায় মাসুম বেআইনী ভাবে তার ব্যবসা প্রতিষ্টানে ঢুকে মারতে উদ্যত হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে ঘটনার সাক্ষীদের সামনে প্রকাশ্য বিল্লালকে প্রাণনাশের হুমকী দিয়ে চলে যায়।

এ ঘটনায় বিল্লাল নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরী অন্তভূক্ত করে। এর আগে মাসুম যশোর বিজ্ঞ আদালতে বিল্লালের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করে যা তদন্তধীন রয়েছে।

জিডির সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন,বেনাপোল পোর্টথানার এস আই ( নিরস্ত্র ) মোহাম্মদ মামুন শেখকে ডায়েরী সংক্রান্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

আরো খবর

বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি
যশোরে ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন