সর্বশেষ খবরঃ

বেনাপোলে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ঘর-বাড়ী ভাংচুর ও আহত-৫

বেনাপোলে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘর-বাড়ী ভাংচুর ও আহত-৫
বেনাপোলে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘর-বাড়ী ভাংচুর ও আহত-৫

বেনাপোল প্রতিনিধি :: পূর্বশত্রুতার জেরে বেনাপোল পোর্টধানাধীন আমড়াখালী এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন ৫জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার ( ২৮ আগস্ট )সন্ধ্যায় বেনাপোল ইউনিয়নের ৪নং ওয়ার্ড আমড়াখালী গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাটিতে পুলিশ মোতায়েন রয়েছে।

সংঘর্ষকালীন প্রতিপক্ষের হামলায় শাহাআলম, রিয়াজুল, আলম, শুভ, খোরশেদ ও শহিদ নামের পাঁচ ব্যাক্তি গুরুতর আহত হয়ে যশোর জেনারেল হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে প্রতিপক্ষ্যের আচমকা হামলার স্বীকার আলম (৫৫) এর অবস্থা আশঙ্কাজনক।

অন্য দিকে গতকালের দুই পক্ষের সংঘর্ষে ৩টি বাড়ি ভাংচুরসহ লুটপাটেরমত অভিযোগ পাওয়াগেছে। সংঘর্ষে আমড়াখালী গ্রামের বাসিন্দা মুক্তার, আরমান ও মমিনের বসতঘর ভাংচুর হয়েছে বলে জানা গেছে।

সংঘর্ষকালীন সময়ে ঘরবাড়ী ভাংচুরের সত্যতা নিশ্চিত করে প্রতিবেশীরা জানান,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু পক্ষের মারামারি চলাকালীন সময়ে একদল যুবক লাঠি সোটা নিয়ে ভূক্তভোগীদের ঘরবাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর করে।

এ বিষয়ে বেনাপোল পোর্টথানার এস আই সোহেল জানান,স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। দুপক্ষেই হতাহতের খবর শোনা গেছে।সংঘর্ষের কারন ও হামলাকারীদের শনাক্তে বেনাপোল পোর্টথানা পুলিশ কাজ শুরু করেছে।

আরো খবর

দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার -৩
দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার -৩
বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন