সর্বশেষ খবরঃ

বেনাপোলে ট্রান্সপোর্ট অফিসে বোমা বিস্ফোরণ ঘটনায় আটক-১

বেনাপোলে ট্রান্সপোর্ট অফিসে বোমা বিস্ফোরণ ঘটনায় আটক-১
বেনাপোলে ট্রান্সপোর্ট অফিসে বোমা বিস্ফোরণ ঘটনায় আটক-১

যশোর প্রতিনিধি :: বেনাপোলের ছোটআঁচড়া গ্রামে অবস্থিত নিউ আলিফ ট্রান্সপোর্ট এর অফিস কক্ষে শক্তিশালী বোমা বিষ্ফোরিত হয়েছে। এঘটনায় পুলিশ লিটন ওরফে সোলা লিটনকে আটক করেছে।

বৃহষ্পতিবার ( ৮জুন ) ভোররাত আনুমানিক ৫টায় এ বিষ্ফোরন সংগঠিত হয়। তবে বিস্ফোরণে কোন হতাহতের ঘটনা ঘটেনি।পুলিশসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পরিদর্শনসহ বিস্ফোরনের কারন উদঘাটনের চেষ্ঠা করছে।

স্থানীয়রা জানান, ৮ জুন ভোর রাতে বোমা বিস্ফোরনের বিকট শব্দে তারা ঘটনাস্থলে এসে জড়ো হয়। এ সময় তারা বৃত্তি আচড়া গ্রামের লিটনের নিউ আলিফ ট্রান্সপোর্ট নামের অফিস কক্ষটি আগুনে পুড়তে দেখে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানাই। কিছুক্ষনের মধ্যেই বেনাপোল পোর্টথানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে পৌছায় ও আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থল থেকে বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।ভবনে বোম বিস্ফোরনের ঘটনায় নিউ আলিফ ট্রান্সপোর্ট এর মালিক লিটন ওরফে সোল লিটনকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। গ্রেফতারকালীন সময়ে লিটনের বাড়ী হতে ৪টি ককটেল ও ৪টি হাত বোমা উদ্ধার হয়েছে বলে জানা গেছে।

বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইয়া লিটনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান