সর্বশেষ খবরঃ

বেগম রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ বিশিষ্ট নারী

বেগম রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ বিশিষ্ট নারী
বেগম রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ বিশিষ্ট নারী

সমাজে বিশেষ অবদান রাখার জন্য পাঁচ বিশিষ্ট নারী পাচ্ছেন ‘বেগম রোকেয়া পদক-২০২৩’। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এ তথ্য জানান।

৯ ডিসেম্বর ‘বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক-২০২৩’ প্রদান উপলক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

সম্মেলনে জানানো হয়, পদকপ্রাপ্ত পাঁচ বিশিষ্ট নারী ও তাদের অবদানের ক্ষেত্র হলো—নারী শিক্ষায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য খালেদা একরাম, মরণোত্তর ( ঢাকা জেলা )। নারী অধিকার প্রতিষ্ঠায় ডাঃ হালিদা হানুম আখতার ( রংপুর জেলা )। নারীর আর্থ-সামাজিক উন্নয়নে কামরুন্নেছা আশরাফ দিনা, মরণোত্তর (নেত্রকোনা জেলা )। নারী জাগরণে উদ্বুদ্ধকরণে নিশাত মজুমদার ( লক্ষ্মীপুর জেলা ) এবং পল্লি উন্নয়নে রনিতা বালা ( ঠাকুরগাঁও জেলা )।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ ডিসেম্বর সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন।

পদকপ্রাপ্তরা ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদক গ্রহণ করবেন। পদকপ্রাপ্তদের ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম স্বর্ণ নির্মিত একটি পদক, পদকের রেপ্লিকা, প্রত্যেককে ৪ লাখ টাকার চেক ও সম্মাননাপত্র প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব মোঃ মুহিবুজ্জামান ও প্রধান তথ্য কর্মকর্তা মোঃ শাহেনুর মিয়া উপস্থিত ছিলেন।

আরো খবর

ইয়াবাসহ রাজবাড়ীর দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
ইয়াবাসহ রাজবাড়ীর দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড