সর্বশেষ খবরঃ

বিশ্ব পরিবেশ দিবসে সাতক্ষীরায় বৃক্ষরোপন

বিশ্ব পরিবেশ দিবসে সাতক্ষীরায় বৃক্ষরোপন
বিশ্ব পরিবেশ দিবসে সাতক্ষীরায় বৃক্ষরোপন

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। ‘প্লাস্টিক দুষণ আর নয়,বন্ধ করার এখনি সময়’প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৫ জুন ২০২৫) সকাল ১১ টায় সাতক্ষীরার শ্যমানগরে মুন্সিগঞ্জ ইউনিয়নে পশ্চিম জেলেখালী গ্রামের আউবুড়ি খালপাড়ে সবুজ সংহতি ও পশ্চিম জেলেখালী শাপলা কিশোরী সংগঠনের উদ্যোগে এবং বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক“র সহযোগিতায় উপকুলীয় অঞ্চলের প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপন কর্মসুচি অনুষ্টিত হয়েছে।

বৃক্ষরোপন কর্মসুচিতে সবুজ সংহতির ইউনিয়ন সদস্য ভুধর চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অংশগ্রহন করেন স্থানীয় যুব, কৃষক- কৃষানী, শিক্ষার্থী ও উন্নয়ন কর্মী সহ প্রায় ৫০ জন। বৃক্ষরোপন কর্মসূটিতে বক্তব্য রাখেন সবুজ সংহতির সদস্য ভুধর চন্দ্র মন্ডল, কৃষিপ্রতিবেশ বিদ্যা শিখন কেন্দ্রের পূর্নিমা রানী, কিশোরী সংগঠনের সাধারন সম্পাদক অনন্যা, জবা কৃষি নারী সংগঠনের সভানেত্রী দোলন,বারসিক কর্মকর্তা রামকৃষ্ণ জোয়ারদার, বিশ্বজিৎ মন্ডল, মারুফ হোসেন মিলন,সম ওসমান গনি প্রমুখ।

বক্তারা বলেন,আমরা উপকুলীয় এলাকার মানুষ প্রতিনিয়ত আমাদের নানান ধরনের দুর্যোগ মোকাবেলা করে টিকে থাকতে হয়। আর এ দুর্যোগ মোকাবেলায় গাছের কোন বিকল্প নেই। কারণ গাছ হলো আমাদের বিপদের দিনের বন্ধু। গাছের সাথে আমাদের প্রাণ-প্রকৃতি ও পরিবেশ জড়িত এগুলো ভালো রাখতে হলে সুন্দর ভাবে বেচে থাকতে হলে গাছের কোন বিকল্প নেই।

অংশগ্রহনকারী কিশোরীরা জানান যে,আমরা এর আগে আমাদের স্কুলে বনায়ন করেছি। আমাদের বাড়িতে গাছ লাগিয়েছি। আর আজ আমরা আমাদের গ্রামের খাল পাড়ের রাস্তায় বনায়ন করছি। এটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা দৃষ্টান্ত কেউ সহজে এসব কাজগুলো করতে চায়না। আজ বারসিকের সহায়তায় আমরা এ কাজটি করতে পেরেছি।

আমরা সকল ছাত্র-ছাত্রীরা যদি এভবাবে নিজের বাড়ি,গ্রাম ও দেশের পরিবর্তন দেখতে চাই তাহলে এরকম ছোট ছোট উদ্যোগ গ্রহন করতে হবে। এখনো আমাদের গ্রামের অনেকেই খাল গুলোতে অবাদে প্লাস্টিক ফেলে পরিবেশটা নষ্ট করছে। সচেতনতার মাধ্যমে আমরা আমাদের পরিবেশটা ভালো রাখতে পারি।

সবশেষে পশ্চিম জেলেখালী শাপলা কিশোরী সংগঠনের সদস্যরা তাদের নিজ নিজ বাড়ি থেকে তাল,জাম, কাঠাল ও খেজুরের বীজ সংগ্রহ করে মুন্সিগঞ্জ ইউনিয়নের আইবুড়ি খাল পাড়ে প্রায় হাফ কিলোমিটার জায়গায় রোপনের উদ্যোগ গ্রহন করেন।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন