সর্বশেষ খবরঃ

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশকে ৭ উইকেটে হারালো ভারত

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশকে ৭ উইকেটে হারালো ভারত
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশকে ৭ উইকেটে হারালো ভারত

বাংলাদেশ নিজেদের চতুর্থ ম্যাচে বিরাট কোহলির সেঞ্চুরিতে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে। বৃহস্পতিবার ( ১৯ অক্টোবর ) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম।

নিজেদের বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং জুটি গড়েন তামিম-লিটন। উদ্বোধনী জুটিতে ৯৩ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। তবে এরপরই ছন্দপতন হয় বাংলাদেশের।

শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। তানজিদ তামিম ৪৩ বলে ৫১ ও লিটন ৮২ বলে ৬৬ রান করেন। ভারতের পক্ষে জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা নেন ২টি করে উইকেট।

২৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন রোহিত শর্মা ও শুভমান গিল। আগ্রাসী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৮৮ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। এরপর ৫৫ বলে ৫৩ রান করে আউট হন রোহিত। তার বিদায়ের পর ক্রিজে আসা বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন গিল।

তবে দলীয় ১৩২ রানে ৪০ বলে ৪৮ রান করে সাজঘরে ফিরে যান গিল। এরপর ক্রিজে আসা শ্রেয়াস আইয়ারকে সঙ্গে নিয়ে ৪৬ রানের জুটি গড়ে ভারতের জয়ের ভীত গড়ে দেন কোহলি।

দলীয় ১৭৮ রানে ২৫ বলে ১৯ রান করে আউট হন আইয়ার। এরপর ক্রিজে আসা লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ৫১ বলে বাকী থাকতে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন কোহলি।

রাহুল ৩৪ বলে ৩৪ ও কোহলি ৯৭ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান মিরাজ ২টি ও হাসান মাহমুদ নেন ১টি উইকেট।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন