সর্বশেষ খবরঃ

বিয়ের জন্য সাদা রং বেছে নিয়েছেন অভিনেত্রী সোনাক্ষী

বিয়ের জন্য সাদা রং বেছে নিয়েছেন অভিনেত্রী সোনাক্ষী
ছবি সংগৃহীত

অভিনেত্রী সোনাক্ষীর বিয়ে আজ। বলিউডের সিনহা বাড়ি ‘ রামায়ণে ’ বিয়ের বাদ্য বাজছে। প্রায় ৭ বছর প্রেম করার পর  রোববার ( ২৩ জুন ) সোনাক্ষী সিনহা-ইকবাল জাহির গাঁটছড়া বাঁধতে চলেছেন। ইতোমধ্যেই বরের বাড়ি থেকে বিয়ের লেহেঙ্গা পাঠানো হয়েছে কনের কাছে।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, বিয়ের জন্য সাদা রং বেছে নিয়েছেন সোনাক্ষী। জাহির ইকবালের বাড়ি থেকে গাড়িতে করে নববধুর জন্য সাদা লেহেঙ্গা নিয়ে যাওয়ার সময় ফটোসাংবাদিকদের ক্যামেরায় তা ধরা পড়েছে। মুহূর্তেই সে ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

ভিডিও দেখে নেটিজেনদের অনেকেই মন্তব্য করেন, ‘নববধূর পোশাক প্রস্তুত। এ বার শুধু সোনাক্ষীকে এই সাজে দেখার অপেক্ষা।’

আইনি মতেই দীর্ঘ দিনের প্রেমিককে বিয়ে করছেন অভিনেত্রী সোনাক্ষী। আইনি বিয়ে সারার পরেই আয়োজন করা হয়েছে এলাহি রিসেপশনের।

রাত ৮টা থেকে শুরু হবে রিসেপশনের অনুষ্ঠান। নিমন্ত্রিত অতিথিদের জন্যও রয়েছে বিশেষ ‘ড্রেস কোড’। বিয়ের নিমন্ত্রণপত্রেই উল্লেখ করা হয়েছে, অতিথিরা যেন লাল রং ছেড়ে অন্য কোনও রঙের পোশাক পরেন।

আরো খবর

শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন