সর্বশেষ খবরঃ

বিমানের সিলেট-লন্ডন ফ্লাইট বন্ধ

বিমানের সিলেট-লন্ডন ফ্লাইট বন্ধ

বাংলাদেশ বিমানের সিলেট থেকে লন্ডনগামী সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানবন্দরের রানওয়েতে বন্যার পানি চলে আসায় বিমানের সিলেট-লন্ডন ফ্লাইট বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার ( ১৮ জুন ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক ) বিষয়টি নিশ্চিত করেছে। ফ্লাইট বন্ধ থাকবে বুধবার (২২ জুন ) পর্যন্ত।

বাংলাদেশ বিমানের রোববার ( ১৯ জুন ) ও বুধবারের (২২ জুন) ঢাকা-সিলেট-লন্ডন ফ্লাইটগুলোও বাতিল হয়েছে। বাতিল করা ফ্লাইটের তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছে বেবিচক।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ ( জিএম-পিআর ) তাহেরা খন্দকার জানিয়েছেন, পরের ফ্লাইটের বিষয়ে ২১ তারিখে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য শুক্রবার ( ১৭ জুন ) বিকেলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছে বন্যার পানি চলে আসায় বিমান চলাচল বন্ধ ঘোষণা করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন