সর্বশেষ খবরঃ

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হাতিয়ায় বর্ণাঢ্য র‌্যালি

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হাতিয়ায় বর্ণাঢ্য র‌্যালি
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হাতিয়ায় বর্ণাঢ্য র‌্যালি

হানিফ উদ্দিন সাকিব (নোয়াখালী ) জেলা প্রতিনিধি ::নোয়াখালী হাতিয়ায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৬ নভেম্বর ) বিকেলে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে দিবসটি উপলক্ষে সাবেক এমপি ফজলুল আজিমের বাসভবন থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসভবনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী আবদুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ ইউনুছ,অ্যাডভোকেট আবদুস সালাম,মোছলেহ উদ্দিন নিজাম চৌধুরী।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন স্বপন, পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম আমির, এডভোকেট নূর হোসেন সুমন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে বিপ্লব ও সংহতির মাধ্যমে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনেন। আজ তার আদর্শই জনগণের আশা ও অনুপ্রেরণা। আজকের এই দিনে আমরা নতুন করে শপথ নিচ্ছি, শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবো।

পরে জাতির কল্যাণ,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন