সর্বশেষ খবরঃ

বিটিএইচ ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন ফাইনাল ম্যাচে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন

বিটিএইচ ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন ফাইনাল ম্যাচে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন
বিটিএইচ ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন ফাইনাল ম্যাচে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার :: যশোরে বিটিএইচ ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন-২০২৪’র ফাইনাল ম্যাচে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়েছে।২-১ গোলে জার্মানি টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দল।

শুক্রবার বিকেল ৩টায় শহরের মুন্শি মেহেরুল্লাহ ময়দানে ( টাউন হল মাঠ ) ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রতিবছর ডিসেম্বর মাসে ব্রাদার টিটোস হোম স্কুল প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিটিএইচ ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন’র আয়োজন করে।

খেলার প্রথমার্ধে বাংলাদেশ দলের পক্ষে জোড়া গোল করে কাজী মুহিব্বুর রহমান।দ্বিতীয়ার্ধে জামার্নি দলের পক্ষে ১টি গোল করে উম্মে আফসিন হুসাইন। খেলা শেষে বিজয়ী দলের হাতে ওয়ার্ল্ড কাপ ট্রফি তুলে দেওয়া হয়।

ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে উম্মে আফসিন হুসাইন। সেরা গোলকিপার হয়েছে আদ্রিতা গাইন ও সেরা গোলদাতা কাজী মুহিব্বুর রহমান।

বিটিএইচ ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন-২০২৪’র ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন সাবেক ফুটবলার সৈয়দ মাসুক মোহাম্মদ সাথী। প্রধান অতিথি ছিলেন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির পাঠাগার সম্পাদক এস নিয়াজ মোহাম্মদ।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার লাবু জোয়ার্দার। সহকারী রেফারি ছিলেন নাজমুল হাসান ও মেহেদি হাসান। স্কোরার ছিলেন-শাহানা হক। ধারাভাষ্যে ছিলেন, মিথিলা জাহান, জোহরা আক্তার, ফাহমিদা ইসলাম ও ওয়াহিদা আহমেদ।

আরো খবর

শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন