সর্বশেষ খবরঃ

বিজিবির অভিযানে শার্শা সীমান্তে স্বর্ণের বারসহ আটক ২

বিজিবির অভিযানে শার্শা সীমান্তে স্বর্ণের বারসহ আটক ২
বিজিবির অভিযানে শার্শা সীমান্তে স্বর্ণের বারসহ আটক ২

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা সীমান্তে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৭০ পিস স্বর্ণের বারসহ দুই স্বর্ণপাচারকারীকে আটক করেছেন। থেকে (৮ কেজি ১৬৩ গ্রাম ওজনের) ও একটি প্রাইভেটকার সহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বুধবার ( ২৫ জানুয়ারি ) বিকেলে শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকা থেকে ২১ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা স্বণের্র এই চালান জব্দ করেন।

আটককৃত ব্যক্তিরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের মৃত দেবন মোড়লের ছেলে শফিকুল ইসলাম (২৯) ও চাঁদপুর জেলার মৃত রতন প্রধানের ছেলে হান্নান প্রধান।

খুলনা-২১ বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি ) ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ জানান, বিকেলে কায়বা সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচার করা হচ্ছে- এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

এসময় সন্দেহ হওয়ায় একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালালে আট কেজি ১৬৩ গ্রাম ওজনের ৭০টি স্বর্ণের বার উদ্ধার হয়। প্রাইভেটকারে থাকা দুই স্বর্ণ পাচারকারীকে আটক ও গাড়িটিও জব্দ করা হয় । উদ্ধার করা স্বর্ণের আনুমানিক দাম ১ কোটি ৫২ লাখ টাকা।

এ ঘটনায় স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে আটক দু’জনকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে আরো জানা গেছে।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি