সর্বশেষ খবরঃ

বিজিবির অভিযানে পাঁচটি স্বর্ণবারসহ দুই পাচারকারী আটক

বিজিবির অভিযানে পাঁচটি স্বর্ণবারসহ দুই পাচারকারী আটক
বিজিবির অভিযানে পাঁচটি স্বর্ণবারসহ দুই পাচারকারী আটক

যশোর প্রতিনিধি :: বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে পাঁচটি স্বর্ণেরবারসহ দুই পাচারকারী আটক হয়েছে। আটককৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের আব্দুল গনি সরদারের ছেলে আব্দুল হালিম ( ২৭) এবং শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার শুভগ্রামের নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম (২৯)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি আভিযানিক দল যশোরের হামিদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৮৩১ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ ঐ দুই চোরাকারবারিকে আটক করে।

বিজিবি জানায়,সোমবার সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি টহলদল এ অভিযান চালায়। এ সময় আটককৃত ব্যক্তিদের কাছ থেকে স্বর্ণের পাশাপাশি দুটি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার ৭৩০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা।স্বর্ণের বারগুলো তাদের প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকানো ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, ঢাকার যাত্রাবাড়ী ও তেঘরিয়া কেরানীগঞ্জ এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর আসামিদের আদালতে সোপর্দ করা হয় বলে বিজিবি সূত্র নিশ্চিত করে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন