সর্বশেষ খবরঃ

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নন্দীগ্রামে কৃষকদলের লিফলেট বিতরণ

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নন্দীগ্রামে কৃষকদলের লিফলেট বিতরণ
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নন্দীগ্রামে কৃষকদলের লিফলেট বিতরণ

আরাফাত ( বগুড়া ) জেলা প্রতিনিধি :: বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের ত্রিহমুনি,গুলিয়া কৃষ্ণপুর,চৌহমুনি,সোনাকানিয়া বাজার সহ বিভিন্ন এলাকায় বিএনপি মনোনয়ন প্রত্যাশী বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম ) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেনের নির্দেশে বিএনপি’র ৩১ দফা দাবির বাস্তবায়নের জন্য নন্দীগ্রাম উপজেলা কৃষকদলের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে।

লিফলেটে রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির মূল বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। আজ শুক্রবার কৃষকদলের নেতাকর্মীরা প্রচারণার সময় এলাকার পথচারী, দোকানদার ও বিভিন্ন পেশার মানুষের হাতে লিফলেট পৌঁছে দেন।

লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নন্দীগ্রাম উপজেলার কৃষকদলের সভাপতি ইসকেন্দার মির্জা মিঠু এবং সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক বছর আগেই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন।

যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।

এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা মুকুল, সাংগঠনিক সম্পাদক আঃ আহাদ রাজিব, আঃ সালাম, মোস্তফা, জাকারিয়া, আনিছুর, রনি,টিপু,সুলতান,জয়নাল,কাদের,এনামুল,জাকির দুলাল,রাজিব,মানিক প্রখমূ।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ