সর্বশেষ খবরঃ

বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি নজরুলের কবর জিয়ারত করলো ধানের শীষের প্রার্থী

বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি নজরুলের কবর জিয়ারত করলো ধানের শীষের প্রার্থী
বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি নজরুলের কবর জিয়ারত করলো ধানের শীষের প্রার্থী

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি :: বিএনপি মনোনীত সাম্ভব্য ধানের শীষ প্রার্থী ড. এম মনিরুজ্জামান শ্যামনগর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন। শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে মঙ্গলবার দুপুরে তিনি নুরনগরের হাবিবপুর আহম্মদ আলী মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে পৌছে তার কবর জিয়ারত করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবির, ভুরুলিয়া ইউপির প্রাক্তন চেয়ারম্যান জিএম লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব প্রাক্তন ইউপি চেয়ারম্যান ( নুরনগর ) গোলাম আলমগীর, শ্যামনগর সদরের প্রাক্তন চেয়ারম্যান পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির সদস্য আশেক-ই এলাহী মুন্না, নুরুজ্জামান,আবু ইউসুফ, সামছুজ্জোহা টুটুল,আব্দুর রশিদ, সাবেক যুবদল আহবায়ক সফিকুল ইসলাম দুলু, আদম আলী প্রমুখ।

এসময় দোয়া পরিচালনা করেন মালানা আলমগীর হোসেন।এর আগে সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত এ প্রার্থী শ্যামনগর থেকে রামজীবনপুর মোড়ে পৌছান।

উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে ডঃ মনিরুজ্জামান বলেন, তিনি বয়সে তরুন হওয়ায় সংসদীয় আসনের মুরুব্বীদের পরামর্শে এলাকার উন্নয়নে কাজ করবেন। কোন দালাল বাটপারের প্রশ্রয় না দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আরও বলেন প্রতিপক্ষের রাজনীতিক কিংবা প্রতিদ্বন্দ্বীদের কোন ধরনের অভিযোগ করার মত কাজ তিনি করবেন। বরং সাড়ে চার লক্ষাধিক জনগোষ্ঠী অধ্যুষিত উপকুলবর্তী জনপদের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তিনি কাজ করবেন।

এলাকার যুবক এবং যুবতীদের কর্মসংস্থানের জন্য এই উপকুলবর্তী এলাকায় কর্মসংস্থান গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো খবর

বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩