সর্বশেষ খবরঃ

বাজারে কাঁচা মরিচের দাম কমছে

বাজারে কাঁচা মরিচের দাম কমছে
বাজারে কাঁচা মরিচের দাম কমছে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ৬ ট্রাকে করে ৬০ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ এসেছে। টন প্রতি কাঁচা মরিচের আমদানি মূল্য পড়েছে ৪৫০ মার্কিন ডলার। এ হিসেবে প্রতি কেজি কাঁচা মরিচের দাম পড়ে প্রায় ৫০ টাকা। দেশে এই মরিচ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি সম্ভব বলে জানান ব্যবসায়ীরা।

প্রথম চালানেই বন্দরে প্রবেশ করে ভারতীয় কাঁচা মরিচ বোঝাই ৬টি ট্রাক। সোমবার ( ৩ জুলাই ) ভোমরা স্থলবন্দর দিয়ে আরও ২০ থেকে ২৫ ট্রাক কাঁচা মরিচ দেশে আসার কথা রয়েছে।

সাতক্ষীরা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু জানান, ভোমরা দিয়ে কাঁচা মরিচ ঢোকায় বাজারে ইতিমধ্যে দাম কমতে শুরু হয়েছে। তিন থেকে চার দিনে গেলে ৫০ থেকে ৬০ টাকায় চলে আসবে কাঁচা মরিচের দাম।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, দেশীয় বাজারে কাঁচা মরিচের দাম দ্রুতই স্থিতিশীল হবে।আমাদের যথেষ্ট এলসি ও আইপি পারমিশন আছে। আজ সকাল থেকে প্রতিদিন ২০-২৫ ট্রাক কাঁচা মরিচ ঢুকবে। আশা করা যায়,দেশের বাজারে এবার মরিচের দাম কমবে।

প্রসঙ্গত, ঈদের কয়েক দিন আগে থেকে বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়।দেশের বাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গত ২৫ জুন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় সরকার।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন