সর্বশেষ খবরঃ

বাগআঁচড়ায় হাট শেড নির্মান কাজে ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগ

পশুহাটের হাট শেড নির্মান কাজে ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগ
পশুহাটের হাট শেড নির্মান কাজে ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার:: যশোরের শার্শা উপজেলার ৮নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের আওতাধীন সাত মাইল পশু হাট শেড নির্মান কাজে ব্যাপক দূর্নীতির অভিযোগ মিলেছে।

নিন্মমানের ইট বালু ও কম রড সিমেন্ট ব্যবহার করেই চলছে শেড নির্মান কাজ বলে অভিযোগ জানিয়েছেন খোদ বাঁগআচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক।

ইউনিয়ন বাসির অভিযোগের ভিত্তিতে গত ২০ নভেম্বর উপসহকারী প্রকৌশলীর উপস্থিতিতে প্রকল্পের নির্মান কাজ পরিদর্শনে গিয়ে সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছেন বলে জানান তিনি।

বিষয়টি উপজেলা প্রকৌশলীকে মুঠো ফোনে জানালে তিনি কাজ বন্ধ করে পুনরায় নিয়মমাফিক নির্মানকাজ শুরু হবে আশ্বস্ত করলেও রাতের আধারে ঠিকাদার প্রতিষ্ঠান নির্মান কাজ চালাচ্ছেন বলে আরো জানান। স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষের মদদে উপসহকারী প্রকৌশলীর যোগসাজে প্রকল্প বরাদ্দের টাকা লোপাট করছে ঠিকাদার প্রতিষ্ঠান বলে তিনি অভিযোগ তোলেন।

এ বিষয়ে শার্শা উপজেলা প্রকৌশলী এম এম মামুন হাসানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান,ইতিমধ্যে নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

কাজ পরিদর্শনে যেয়ে চেয়ারম্যানের উপর হামলার সত্যতা নিশ্চিত করে উপসহকারী প্রকৌশলী ফিরোজ জানান, ঢালাই কাজে অনিয়মের খবর পেয়ে কাজ পরিদর্শনের সময় চেয়ারম্যানের প্রতিপক্ষের লোকজন চেয়ারম্যানের উপর চড়াও হয় ও চেয়ারম্যানের সাথে থাকা লোকজনের মারপিট করে।

শার্শা উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়,স্থানীয় রাজস্ব আয়ের তহবিল হতে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স ভাই ভাই ট্রেডার্স প্রোঃ লোকমান হোসেন চৌগাছা ৪৩ লাখ ৮হাজার ২শত ৫০টাকা চুক্তিতে বাঁগআচড়া পশু হাটের ৪টি হাট শেড নির্মান কাজ পান।

প্রতিষ্ঠানটি ৩৩ লাখ ৯১হাজার টাকায় বাঁগআচড়া বাজার এলাকায় ১টি মাল্টিপারপাস ফিড শেড ও হাট চান্দি এলাকায় ২টি সেড নির্মানেও চুক্তিবদ্ধ হয়েছেন।তিনি কাজটি সাব কন্টাকে ঝিনাইদাহের লিটু নামের এক ঠিকাদার প্রতিষ্ঠানকে দিয়েছেন বলে আরো জানা গেছে।অভিযুক্ত ঠিকাদার প্রতিষ্ঠান এর সত্তাধীকারী লোকমানের সহিত যোগাযোগের চেষ্ঠা চালিয়ে সাক্ষাৎ না মেলায় বিবৃতি জানা যাইনি।

অভিযোগের সত্যতা নিশ্চিতে সরেজমিনে গেলে নিন্মমানের কাজের কারনে ঢালাই ও ইট তুলে ফেলা অবস্থায় দেখা যায়।স্থানীয়রা জানান,এ ভাবে শেড নির্মান করলে অচিরেই তা ভেঙ্গে পড়ার ঝুঁকি রয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান প্রভাবশালী হওয়ায় এলাকা বাসীর আপত্তির মুখেও তারা কাজ চালিয়ে যাচ্ছে।

উপজেলা প্রকৌশলীর কার্যালয়সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে নির্মান কাজে ব্যাপক অনিয়ম-দূর্নীতির আপত্তি জানিয়েও সূরাহ মিলছে না বলে চেয়ারম্যান আব্দুল খালেক। সাধারন জনগনের ট্যাক্সের টাকায় নির্মান কাজের বরাদ্দের টাকা লুটপাটের ঘটনায় অসোন্তস ইউনিয়নবাসী।

অবিলম্বে তারা উন্নয়নমূলক কাজের শতভাগ স্বচ্ছতা নিশ্চিতে জেলাপ্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। অপরদিকে ঠিকাদার প্রতিষ্ঠান তাদের নির্মাণ কাজের অনিয়ম-দূর্নীতি আড়াল করতে জোরদার কাজ চালু রেখেছে।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান