সর্বশেষ খবরঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ

পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ( বিসিবি ) সভাপতি নাজমুল হাসান পাপন। একইসঙ্গে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ।

বৃহস্পতিবার ( ২১ আগস্ট ) সচিবালয়ে বোর্ড মিটিংয়ে থাকা বিসিবির এক পরিচালক গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন। সকাল ১১টায় বোর্ড মিটিং শুরু হয়।

২০১২ সালে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে বিসিবিতে আসেন পাপন। ২০১৩ সালের অক্টোবরে নির্বাচিত হন তিনি। এরপর আরও দুইবার বিসিবি সভাপতি নির্বাচিত হন। কিন্তু শেষবার মেয়াদ পূর্ণ করতে পারেননি। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত প্রেসিডেন্ট পদে থাকার কথা ছিল তার। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে পদত্যাগ করতে হলো।

এদিকে সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ এর আগে দুই মেয়াদে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদে ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত, দ্বিতীয় মেয়াদে ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। দ্বিতীয় মেয়াদে তার দায়িত্ব পালন সুখকর ছিল না। পদত্যাগ করে বিদায় নিতে হয়েছিল তাকে।

ফারুক আহমেদের প্রেসিডেন্ট হওয়ার পথটা ছিল জটিল। বিসিবির গঠনতন্ত্রে স্পষ্ট করে লেখা আছে,পরিচালকদের মধ্য থেকে নির্বাচিত হবে প্রেসিডেন্ট। কিন্তু ফারুক আহমেদ বিসিবির পরিচালক পদে ছিলেন না। তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে মনোনীত করে পরিচালক হিসেবে বিসিবিতে আনা হয়। এরপর বিসিবি পরিচালকদের ভোটে নির্বাচিত হন তিনি।

এক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে বিসিবিতে পরিচালক হিসেবে আসা জালাল ইউনুস ও সাজ্জাদুল আলম ববিকে। এদের মধ্যে জালাল ইউনুস স্বেচ্ছায় পদত্যাগ করলেও ববিকে অব্যাহতি দেওয়া হয়েছে

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী