সর্বশেষ খবরঃ

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

প্রথম দুটি ওয়ানডে ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ দল, আর এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।এবার ক্যারিবিয়ান দলের লক্ষ্য আরও বড়;শেষ ম্যাচ জিতে টাইগারদের ‘হোয়াইটওয়াশ’ করতে চান ক্যারিবিয়ান ব্যাটার অ্যালিক আথানজে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘হ্যাঁ, উদ্দেশ্য এটাই (হোয়াইটওয়াশ), কিন্তু আমরা কাউকে হালকাভাবে নিচ্ছি না এবং আমরা শুক্রবারে আবার একটি ভালো খেলা উপহার দিতে আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব।’

গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ দল তাদেরকেই হোয়াইটওয়াশ করেছিল। এই প্রসঙ্গে আথানজে বলেন, ‘আমার মনে হয় না আমি তখন দলে ছিলাম, কিন্তু এটা নিশ্চিত যে, যদি আমরা তাদের ৩-০ ব্যবধানে হারানোর সুযোগ পাই, আমরা অবশ্যই সেই সুযোগ নেব।’

এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ একাধিক ক্যাচ মিস করলেও, নিজ দলের বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন আথানজে। তিনি বলেন, ‘আমার মনে হয়েছে আমরা কিছু রান কম করেছি, কিন্তু তা সত্ত্বেও, আমরা দল হিসেবে দায়িত্ব নিয়েছিলাম যাতে আমরা বল হাতে ভালো শুরু করতে পারি।

ফিল্ডিং… আজ আমরা মাঠে সেরা ছিলাম না, কিন্তু বোলাররা আবার তাদের জাত চিনিয়েছে এবং উইকেট তুলে নিয়ে তাদের আটকে রেখেছে।’

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন