সর্বশেষ খবরঃ

বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি বিজিবি

বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি বিজিবি
বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি বিজিবি

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: “ বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি এলাকার বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।বিগত কয়েক দিনের টানা ভারী বর্ষণে খাগড়াছড়ি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় জনসাধারণ পানি বন্দি হয়ে পড়েছে।

শুক্রবার ( ২৩আগস্ট ) বিকালে খাগড়াছড়ি জেলা সদরের বন্যাদুর্গত ১২৫টি অসহায় পরিবারে মাঝে জরুরী খাদ্যসামগ্রী হিসেবে হিসেবে চাল, ডাল, তৈল, আলু ও পিয়াজ বিতরণ করেছে বিজিবি, খাগড়াছড়ি।এ

ছাড়াও,খাগড়াছড়ি ব্যাটালিয়ন ( ৩২ বিজিবি) এর অধীনস্থ ডাইনচন্দ্রবাড়ী, রুপসেনপাড়া এবং নন্দকুমার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অসহায় পরিবারের মাঝেও শুকনা খাবার বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।সেক্টর সদর দপ্তর খাগড়াছড়ি ও খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর ব্যবস্থাপনায় উক্ত মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।

এসময় খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এমদাদুল হক,সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোঃ শাফায়াত জামিল অর্নবসহ অন্যান্য অফিসার, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে পরিশেষে খাগড়াছড়ি ব্যাটালিলয়ন ( ৩২ বিজিবি )অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এমদাদুল হক জানান,বর্ডার গার্ড বাংলাদেশ দেশের যে কোন দূর্যোগময় মুহুর্তে জনগনের পাশে থেকেছে।বর্তমান বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবি’র এই সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে ৷

আরো খবর

শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন