সর্বশেষ খবরঃ

বগুড়া ইটভাটা মালিক সমিতি’র উদ্যোগে খাগড়াছড়িতে খাদ্য সামগ্রী বিতরণ

বগুড়া ইটভাটা মালিক সমিতি'র উদ্যোগে খাগড়াছড়িতে খাদ্য সামগ্রী বিতরণ
বগুড়া ইটভাটা মালিক সমিতি'র উদ্যোগে খাগড়াছড়িতে খাদ্য সামগ্রী বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫০ পরিবারের মাঝে বগুড়া জেলা ইটভাটা মালিক সমিতি’র উদ্যোগে এবং হোটেল গাইরিং ও জাবারাং কল্যাণ সমিতি’র ব্যবস্থাপনায় থেকে ৭দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার( ০৯সেপ্টেম্বর ) বিকালে খাগড়াছড়ি জেলা সদরস্থ হোটেল গাইরিং প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০পরিবার ও পেরাছড়া ইউনিয়ন পরিষদে ৩০০পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে জাবারাং কল্যাণ সমিতি’র চেয়ারপার্সন এস অনন্ত বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ব্রিকফিল্ড মালিক সমিতি’র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন খান।

এ দিন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫’শ ৫০পরিবারের মাঝে চাউল,ডাল,তেল,সাবান,লবণ,মরিচের গুড়া,হুইল পাউডার,পেয়াঁজ,আলুসহ সাতদিনের বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শাহীন,কার্যকরী পরিষদের সদস্য নজরুল ইসলাম,মোঃ রায়হান আলী,মোঃ মোস্তাফিজ, রুহুল আমিন,মোঃনুরুল হুদা,জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা,পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়রম্যান তপন বিকাশ ত্রিপুরাসহ আরও অনেকে।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে