সর্বশেষ খবরঃ

ফ্রিজে মাংসের সাথে দই পাওয়ায় যশোরের বনফুলকে জরিমানা

ফ্রিজে মাংসের সাথে দই পাওয়ায় যশোরের বনফুলকে জরিমানা
ফ্রিজে মাংসের সাথে দই পাওয়ায় যশোরের বনফুলকে জরিমানা

যশোর প্রতিনিধি :: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত তদারকিমূলক অভিযানে ফ্রিজের মধ্য মাংস ও দই খোলা অবস্থায় পাওয়াসহ বিক্রত মিষ্টির কোন মেয়াদ দেখাতে না পারায় যশোরের বনফুল এন্ড কোং কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে।

রবিবার ( ২১ সেপ্টেম্বর ) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর,যশোর জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার দড়াটানা মোড় এলাকায় অবস্থিত বনফুল এন্ড কোং এর প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের একটি টিম ও ক্যাব সদস্য, যশোর জেলা শাখার প্রতিনিধি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ যশোর অফিস সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে তদারকিমূলক অভিযান কালীন সময়ে দই এ তাদের উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ নাই। এ ছাড়াও আমদানিকারকের সীল স্টীকার বাদেই ইন্ডিয়ান চকলেট বিক্রয় করছে। ফ্রিজের মধ্য মাংস ও দই খোলা অবস্থায় পাওয়া যায় এবং বিক্রত মিষ্টির কোন মেয়াদ দেখাতে পারেন নাই।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৫ মোতাবেক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা। জনস্বার্থে এরুপ অভিযান অব্যাহত থাকবে বলে আরো জানা গেছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন