সর্বশেষ খবরঃ

ফুলছড়িতে স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফুলছড়িতে স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফুলছড়িতে স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার ফুলছড়িতে আশরাফুল ইসলাম ( ১৪ ) নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ( ১৮ আগষ্ট ) দুপুরে উপজেলার কালিরবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় আশরাফুলের মরদেহ উদ্ধার করা হয়। আশরাফুল উপজেলার উড়িয়া ইউনিয়নের কাবিলপুর চরের রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণীর শিক্ষার্থী।

থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পড়ালেখার জন্য কয়েকজন শিক্ষার্থীসহ আশরাফুল ইসলাম কালিরবাজার এলাকায় ওই ভাড়া বাসায় থাকতো। এদিন সকালে তার সহপাঠীরা বিদ্যালয় গেলেও শারীরিক অসুবিধার কথা বলে আশরাফুল বাসায় থেকে যায়। পরে দুপুরের দিকে স্থানীয়রা ওই ঘরে গামছা দিয়ে ঝুলানো আশরাফুলের মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। স্বজনরা ঘটনাস্থলে এসে থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

থানা অফিসার ইনচার্জ রাজিফুজ্জামান বসুনিয়া বলেন,ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও যেহেতু ওই শিক্ষার্থী ভাড়া বাসায় ছিল। তাই মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার