সর্বশেষ খবরঃ

ফুলছড়িতে বিদেশী মদসহ আলোচিত মাদক ব্যবসায়ী নাদু গ্রেফতার

ফুলছড়িতে বিদেশী মদসহ আলোচিত মাদক ব্যবসায়ী নাদু গ্রেফতার
ফুলছড়িতে বিদেশী মদসহ আলোচিত মাদক ব্যবসায়ী নাদু গ্রেফতার

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বহুল আলোচিত মাদক কারবারি রেজাউল করিম নাদু (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব। একইসঙ্গে তার কাছে থাকা ১০০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

শনিবার ( ১৫ জুন ) রাতে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক পেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেফতার মাদক কারবারি রেজাউল করিম নাদু ফুলছড়ি উপজেলার পূর্ব কঞ্চিপাড়া গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ফুলছড়ির বালাশীঘাট এলাকায় অবৈধ মাদক ১০০ বোতল বিদেশী মদসহ রেজাউল করিম নাদুকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-১৩,গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন,গ্রেফতারকৃত এই মাদক ব্যবসায়ী সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে বলে জানান এই কর্মকর্তা।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন