সর্বশেষ খবরঃ

ফিটনেস বিহীন বাসের বিরুদ্ধে ব্যবস্থা চান মন্ত্রী

ফিটনেস বিহীন বাসের বিরুদ্ধে ব্যবস্থা চান মন্ত্রী
ওবায়দুল কাদের ( ফাইল ফটো )

ঢাকার রাস্তা দাপিয়ে বেড়ানো লক্কর-ঝক্কর বাসের ওপর বিরক্তি প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসব পরিবহনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ( বিআরটিএ ) দায়িত্বশীলদের প্রতি সে প্রশ্ন রেখেছেন তিনি।

বুধবার ( ১৫ মে ) রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহনমন্ত্রী বলেছেন, ‘বিভিন্ন দেশের শহরে আধুনিক গণপরিবহন চলাচল করে। কিন্তু, ঢাকায় লক্কর-ঝক্কার ও রংচটা গাড়ি চলে।

ঢাকার তুলনায় মফস্বল এলাকাগুলোতে উন্নত গণপরিবহন চলে, উল্লেখ করে মন্ত্রী বলেন, এই লক্কর-ঝক্কর বাসগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? যদিও এখন ডাম্পিং করতে গেলে দেখা যায়, ওই ধরনের গাড়ি আর রাস্তায় বের না হলে জনদুর্ভোগ সৃষ্টি হয় বলে অভিযোগ ওঠে।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা আনতে বিআরটিএ অনেক কর্মসূচি ও আইন করে। কিন্তু, রেজাল্ট কী? সড়কে দুর্ঘটনা এবং যানজট তো কমছে না।

বিআরটিএ আয়োজিত এ সভায় বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার উপস্থিত ছিলেন।

সভায় ওবায়দুল কাদের বলেন, সড়ক দুর্ঘটনা পৃথিবীর কোনো দেশেই বন্ধ হবে না। তবে, দুর্ঘটনা ও যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব। যানজট এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে কিছু যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের নিরাপদ সড়কের স্বপ্ন দেখতে কী লাভ? প্রতিনিয়তই আমাদের কথা শুনতে হচ্ছে।

ঈদের আগের চেয়ে ঈদের পরে সড়ক দুর্ঘটনা বেশি এবং মর্মান্তিক কিছু দুর্ঘটনা ঘটেছে, জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সড়ক দুর্ঘটনা মানুষ হিসেবে আমাকে কষ্ট দেয়। একটা মন্ত্রণালয়ে এতদিন দায়িত্ব পালন করার পরও সড়ক দুর্ঘটনা কমছে না। অথচ, নিয়ম তো এমন হওয়া উচিত ছিল, এই বছরের ঈদে যে যানজট এবং দুর্ঘটনা ঘটবে, আগামী বছর তা আরও কমবে। কিন্তু, সেখানে দুর্ঘটনা বাড়ছে। তাহলে আমরা কী কাজ করছি? আমাদের টিমওয়ার্কের কী সফলতা আছে?

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন