সর্বশেষ খবরঃ

ফরিদপুরে চোর চক্রের ৭ সদস্য আটক

ফরিদপুরে চোর চক্রের ৭ সদস্য আটক
ফরিদপুরে চোর চক্রের ৭ সদস্য আটক

স্টাফ রিপোর্টার :: ফরিদপুরে সাতটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৭ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতদের কাছে থেকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৭ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার ভোর রাতে জেলার বিভিন্ন জায়গায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। মঙ্গলবার ( ১২ অক্টোবর ) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা, জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি ) ওসি সুনীল কর্মকার, উপ-পরিদর্শক আলমগীর হোসেন, শাহিনুরর প্রমূখ।

আটককৃতরা হলেন- ফরিদপুরের নগরকান্দার গোপালপুর ( কালিখোলা ) গ্রামের মালেক প্রামানিকের ছেলে সানোয়ার প্রামানিক (৩৬), একই গ্রামের মমিন সিপাই’র ছেলে লিটন সিপাই ( ২২ ), ওই গ্রামের মালেক প্রামানিকের দুই ছেলে দেলোয়ার প্রামানিক ( ২৫) ও আরিফ প্রামানিক ( ২০), একই গ্রামের সোবাহান মোল্যার ছেলে নাজমুল মোল্যা ( ২৫), আক্কাস মোল্যার ছেলে সাকিল মোল্যা ( ২২) ও রাজ্জাক শেখের ছেলে আলামিন শেখ ( ২৭)।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ ) জামাল পাশা বলেন, আটকৃতরা মোটরসাইকেল চোরাই চক্রের সাথে জড়িত। তাদের বিকালে ফরিদপুরের কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন